সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার একটি চা বাগান থেকে একটি এয়ারগান উদ্ধার করেছে র্যাব। তবে অভিযানকালে কাউকে আটক করা যায়নি। রোববার (১৮ জানুয়ারি) রাতে র্যাব এ অভিযান পরিচালনা করে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, চিকনাগুল এলাকার একটি চা বাগানের ভেতর থেকে ব্যাপক তল্লাশি চালিয়ে ২ এয়ারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে সাধারণ ডায়রির মাধ্যমে এয়ারগানগুলো জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সোমবার (১৯ জানুয়ারি) পর্যন্ত র্যাবের অভিযানে ৩৬টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ম্যাগাজিন-০৫টি, ৬৩৩০ গ্রাম বিস্ফোরক, ৩৮টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৬৩টি এয়ারগান উদ্ধার করেছে র্যাব।